প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ভাষাসৈনিক নাগিনা জোহা (৮১) গতকাল সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আসর নারায়ণগঞ্জ হাসপাতালের সামনের সড়কে জানাজা শেষে নগরীর মাসদাইর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। নাগিনা জোহার স্বামী সামসুজ্জোহা ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, রাজনীতিবিদ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য। এ ছাড়া তিনি সাংসদ সেলিম ওসমান, প্রয়াত সাংসদ নাসিম ওসমান এবং সাংসদ শামীম ওসমানের মা। নারায়ণগঞ্জ প্রতিনিধি