নাগেশ্বরীতে অগ্নিকাণ্ডে ঘর মেস ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শহরে গতকাল সোমবার অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও একটি করে মেস ও বসতঘর পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে নাগেশ্বরী কলেজ মোড়ের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। পরে এ আগুন পাশের একটি মেস ও আশপাশে ছড়িয়ে পড়ে। পরীক্ষার্থী মনিরুল ইসলাম ও আশরাফুল আলম জানায়, তারা গভীর রাত পর্যন্ত লেখাপড়া করে ঘুমিয়েছিল। সকালে পাশের হোটেলে নাশতা করতে গেলে ছাত্রাবাসে আগুন লাগার খবর পায়। সেখানে এসে দেখে তাদের বই-খাতা, নোট সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ইউনুছ আলী বলেন, অগ্নিনির্বাপক গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।