নাগেশ্বরীতে নদী শাসনের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নদী শাসনের দাবিতে মানববন্ধন হয়েছে। নদীভাঙন প্রতিরোধ কমিটির ব্যানারে গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আনছারহাটে দুধকুমারের তীরে ওই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।
বক্তব্য দেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন ব্যাপারী, ভূরুঙ্গামারী উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল হাই মাস্টার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হাই, নদীভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক আতিক হাসান, বামনডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জাহের আলী প্রমুখ।
প্রসঙ্গত, ইতিমধ্যে বামনডাঙ্গা ইউনিয়নের দুই-তৃতীয়াংশ এলাকা দুধকুমার নদের ভাঙনের কবলে পড়েছে। গত পাঁচ বছরে প্রায় ছয় কিলোমিটার এলাকা ভেঙে তা পৌরসভার সীমানার কাছাকাছি চলে এসেছে।