নাগেশ্বরীতে নিখোঁজ তরুণের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজের ছয় দিন পর এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নুন খাওয়া ইউনিয়নের ব্যাপারীর চরের এরশাদুল হককে (৩২) গত বৃহস্পতিবার সন্ধ্যায় অপরিচিত এক ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মঙ্গলবার বাড়ির এক কিলোমিটার দূরে ব্রহ্মপুত্রের শাখা নদীর তীরে মাটিচাপা দেওয়া লাশ দেখা যায়। পরে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।ইউপি চেয়ারম্যান শাহজামাল মিয়া বলেন, ‘শান্ত এ এলাকায় হঠাৎ করে কেন এ ধরনের ঘটনা ঘটল, তা ভেবে পাচ্ছি না।’