নাঙ্গলকোটে আগুনে তিনটি ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোটে দুর্বৃত্তদের পেট্রলের অগ্নিকাণ্ডে তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাব, তৈজসপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী পুড়ে গেছে। আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গত শনিবার রাত একটায় উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর তুলাবাড়ির আবদুল মান্নানের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের হাত থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান গৃহকর্তা আবদুল মান্নানের স্ত্রীসহ পরিবারের সদস্যরা। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছে।
গৃহকর্তা আবদুল মান্নান ও এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, শুক্রবার রাত আনুমানিক একটায় দুর্বৃত্তরা প্রথমে তাঁর আধা পাকা ভবনে পেট্রল ঢেলে আগুন দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গোয়ালঘরেও ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণালংকার, আসবাব, ছয়টি স্টিলের আলমারি, দুটি ওয়ারড্রোব, ফ্রিজ, টেলিভিশন, তৈজস, গ্যাসের দুটি সিলিন্ডার এবং ধান, চাল পুড়ে যায়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত হচ্ছে।