নাঙ্গলকোটে অপহূত স্কুলছাত্রী পাঁচ দিনেও উদ্ধার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার নাঙ্গলকোটে এক স্কুলছাত্রীকে অপহরণের পাঁচ দিন পরও পুলিশ উদ্ধার করতে পারেনি। গত রোববার বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার কাশিপুর থেকে ওই ছাত্রী অপহূত হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে উপজেলার বটতলী এ মতিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ওই ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। ওই সময় কাশিপুর নামক স্থানে আগে থেকে ওত পেতে থাকা একই উপজেলার দৌল খাঁর গ্রামের মীর হোসেনের বখাটে ছেলে রনি ও তার দুই সহযোগী তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশাায় তুলে নিয়ে যায়।এ ঘটনায় অপহূতার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।