নাঙ্গলকোটে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোটে গত শনিবার রাতে যৌতুকের জন্য এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও পরে মুখে বিষ ঢেলে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম তাছলিমা আক্তার। নাঙ্গলকোট পৌর এলাকার অশ্বদিয়া গ্রামে তাঁর বাড়ি।এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।জানতে চাইলে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।