নাঙ্গলকোটে শিক্ষকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিনের ওপর গতকাল শুক্রবার সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। রুহুল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা গ্রামে।রুহুল আমিন অভিযোগ করে বলেন, ‘গতকাল নাঙ্গলকোটের পৌর মেয়র সামছুদ্দিনের (কালু) বাড়ির মসজিদে জুমার নামাজ শেষে সহকর্মী আবদুল লতিফকে সঙ্গে নিয়ে একটি বাসায় দাওয়াত খাওয়ার উদ্দেশে বের হই। এ সময় নাঙ্গলকোট এলাকার রনি, হরিপুর এলাকার জাফর উল্লাহ এবং চৌগুড়ি গ্রামের মুসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ আ হ ম মুস্তফা কামালকে কটূক্তি করার অভিযোগে আমার ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। তাঁরা আমার হাতে, পায়ে বেধড়ক পেটান এবং মাথায় কিল-ঘুষি মারতে থাকেন। অন্য এক শিক্ষক আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমি কখনো প্রধানমন্ত্রী এবং সাংসদকে কটূক্তি করিনি।’