নাঙ্গলকোটের চারটি ইটভাটার কার্যক্রম বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চারটি ড্রাম চিমনির নিষিদ্ধ পদ্ধতির ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা। একই সঙ্গে ওই সব ইটভাটা থেকে ৫৭০ মণ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। ইটভাটার মালিকদের আগামী ১ মার্চ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী ওই সব ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়।জানা গেছে, গতকাল সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাইন উদ্দিন ও কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শওকত আরা কলির যৌথ নেতৃত্বে নাঙ্গলকোটের চারটি ইটভাটায় অভিযান চালানো হয়।