নাচ-গান আর আবৃত্তিতে বন্ধুসভার বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশকে এগিয়ে নেওয়ার শপথ নিয়ে নাচ-গান আর আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করল প্রথম আলো বন্ধুসভা। গতকাল প্রথম আলোর কার্যালয়ের সেমিনার কক্ষে বর্ষবরণের এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বন্ধুসভা। ‘জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’সহ কয়েকটি গান শোনান বন্ধুসভার গানের দলের সদস্যরা। আবৃত্তি করেন সুমিত পাল, নুরুন আক্তার, বহ্নিশিখা, লিমন, রাবু প্রমুখ। নৃত্য পরিবেশন করেন ডুয়েট বন্ধুসভার মওদুদ আহমেদ ও খাগড়াছড়ি বন্ধুসভার মাচিং মং মারমা। নতুন বছরের শুভেচ্ছা জানান আশফাকুজ্জামান, ফারাহ দিবা, আবু সাঈদ, রুহুল আমিন প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আনিসুল হক ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান। বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা মহানগরের বেশ কয়েকটি বন্ধুসভার সদস্যরা অংশ নেন।