নাচনাপাড়া ইউপি নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে আটজন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে দুজন মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৪ আগস্ট এ উপনির্বাচনে ভোট নেওয়া হবে। আজ মনোনয়নপত্র বাছাই করা হবে।