নাচোলে আদিবাসী গৃহবধূ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খিটকা গ্রামে গতকাল রোববার সকালে স্বামীর হাতে সাবিনা সরেন (৩২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী গোলাপ হাঁসদাকে আটক করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, পারিবারিক বিরোধের জের ধরে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সাবিনার সঙ্গে গোলাপের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সাবিনার মাথায় কোদাল দিয়ে আঘাত করেন গোলাপ। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাবিনার মৃত্যু হয়।পরে পুলিশ সাবিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং গোলাপ হাঁসদাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহত ব্যক্তির ভাই আমিন সরেন নাচোল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।