নাচোলে ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধরইল গ্রামে ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আবু বাক্কার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক সরকার জানান, সকালে ধরইল গ্রামের বিরোধপূর্ণ একটি জমির আমন ধান কাটা নিয়ে স্থানীয় মোজাম্মেল ও তুহিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আবু বাক্কার গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিনহাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।