নাচোলে পৌর কাউন্সিলরের বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পণ্ডিতপুরে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মুখোশধারী ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, নাচোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিল জহুরুল হকের বাড়িতে রাত আনুমানিক দেড়টার সময় ১৪-১৫ জন ডাকাত ঢোকে। এ সময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ ৭৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় তারা। এ ব্যাপারে জহুরুল হক একটি মামলা করেছেন।