নাচোলে বাসচাপায় পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুসলিমপুরে আজ সোমবার সকালে নাচোল-আমনুরা সড়কে বাসের নিচে চাপা পড়ে চৈতন বাসফোড় (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। চৈতন বাসফোড় মুসলিমপুরের নকুল বাসফোড়ের ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাসির উদ্দিন জানান, সকাল পৌনে নয়টার দিকে নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস মুসলিমপুরে নাচোল-আমনুরা সড়কে পৌঁছালে চৈতন বাসের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি জানান, বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি।