নাচোলে মানববন্ধন হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেনসহ চারজনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন জেলার সাংবাদিকেরা। গতকাল বৃহস্পতিবার নাচোল বাসস্ট্যান্ড মোড়ে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, রহনপুর প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, নাচোল প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার প্রমুখ।