নাচোলে রাস্তায় গাছ ফেলে ডাকাতি একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বেণিপুরে সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ডাকাতেরা নাচোল-নওগাঁ সড়কের বেণিপুর এলাকায় গাছের গুড়ি ফেলে একটি মাইক্রোবাসসহ কয়েকটি যানবাহনে ডাকাতি করে। আন্তজেলা ডাকাতদলের ১২ জন সদস্য যাত্রীদের কাছ থেকে প্রায় দুই লাখ নয় হাজার টাকার মালামাল লুটে নেয়। এ সময় একটি ভটভটির যাত্রীদের চিৎকারে পাশের গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও শফিকুল ইসলাম (৩০) নামে এক ডাকাতকে তারা ধরে ফেলে। তার বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার কলমিডাঙ্গা গ্রামে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।