নাচোলে হিজবুত তওহিদের দুই সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফুলবাড়ী এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় লিফলেট বিতরণের সময় হিজবুত তওহিদের দুই সদস্যকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।আটক ব্যক্তিরা হচ্ছেন মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট এলাকার সাকিব রহমান (৩২) ও রাজশাহীর মতিহার থানার বাজেকাজালা এলাকার মাইনুল ইসলাম (৩৫)। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় লিফলেট বিতরণের সময় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট ও জিহাদি বই জব্দ করা হয়। পরে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান চালিয়ে হিজবুত তওহিদের সঙ্গে সম্পৃক্ততা পেলে তাঁদের বিরুদ্ধে মামলা করে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। আটক সাকিব রহমান নিজেকে হিজবুত তওহিদের সদস্য দাবি করে আদালত চত্বরে সাংবাদিকদের জানান, তাঁরা দেশে ইসলাম কায়েমের জন্য কাজ করছেন। এ সময় দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়।