নাছিমা কামরুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী নাছিমা কামরুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। প্রসঙ্গত, তফসিল ঘোষণার পর মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরপর বাছাইয়ের সময় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নাসরিন খালেদার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।