নাছির আবার চাঁদপুরের মেয়র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর পৌরসভার নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. নাছির উদ্দিন আহম্মেদ। আজ রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২০০৫ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনেও তিনি মেয়র নির্বাচিত হন।
আজ রাত সাড়ে ১০টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আতাউর রহমান। মোট ৪৯টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, নাছির উদ্দিন পেয়েছেন ৪৭ হাজার ১০৮ ভোট। অপর প্রার্থী পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. শফিকুর রহমান ভূঁইয়া পেয়েছেন ১৬ হাজার ৯৭ ভোট।