নাছির মাহমুদ উত্তরা ক্লাবের নতুন সভাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাছির ইউ মাহমুদ পুনরায় উত্তরা ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার ক্লাব চত্বরে ২০১৫-২০১৬ বর্ষের সভাপতি এবং ১০ সদস্যের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নাছির ইউ মাহমুদ ৬৭২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম আর মঞ্জুর পেয়েছেন ৩১৬ ভোট।
নাছির ইউ মাহমুদ বলেন, নবগঠিত কমিটি ক্লাবের উন্নয়নে গতিশীলতা ফিরিয়ে আনতে আরও নিরলসভাবে কাজ করে যাবে। ক্লাবের সদস্যরা সচেতন, ভালো কাজের মূল্যায়ন ঠিকই করবেন। কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত ১০ কর্মকর্তারা হলেন ইফতেখার মাহ্মুদ, নূর মোহাম্মাদ, এস এম কাইয়ুম আলী, এ এম মাহমুদুর রহমান, মো. নুরুল ইসলাম, আরশাদ মোর্শেদী হোসেন, মো. শফিকুল আলম, পিয়ারা নার্গিস, মো. মারুফ আজিজ ও কে এম খায়রুল বাশার।