নাছিরকে সংবর্ধনা দিল বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএর নেতারা। গতকাল সোমবার মেয়রকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তাঁরা।
বিজিএমইএ ভবনের মাহবুব আলী হলে গতকাল বিকেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে পোশাকশিল্পের জন্য বিশেষ শিল্পাঞ্চল গড়ে তুলতে পদক্ষেপ নেওয়ার কথা জানান আ জ ম নাছির। রপ্তানি বাণিজ্যে চট্টগ্রামের সুনাম বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিএমইএর পরিচালক মো. আবদুল ওয়াহাব, সৈয়দ নজরুল ইসলাম ও এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক প্রথম সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ, এরশাদ উল্লাহ, এস এম নূরুল হক প্রমুখ।