নাছিরের বিদেশ সফর সংক্রান্ত আদেশের কার্যকারিতা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে বিদেশ যেতে বাধা না দিতে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা ২৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত করতে সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ সময়ের মধ্যে লিভ টু আপিল করতে বলা হয়েছে।