নাজমা জেসমিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক শিক্ষক নাজমা জেসমিন চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ১২ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিকেল চারটায় আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ড. নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। ‘শিক্ষা ও গণতন্ত্র: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এই স্মারক বক্তৃতা দেবেন লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ। নাজমা জেসমিন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী। বিজ্ঞপ্তি।