নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল সোমবার নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন তাজমেরী এস এ ইসলাম প্রমুখ। ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম অনুষ্ঠানে ‘মহামানবের সাগরতীরে: রবীন্দ্রনাথের সমাজ, রাষ্ট্র/জাতি ও জাতীয়তাবাদ’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন।