প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ সদরের দরিদ্র গৃহবধূ নাজমিন বেগম। দুটি ফুটফুটে শিশুসন্তানের মা। বয়স মাত্র ২৫ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ নাজমিন। সম্প্রতি চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, নাজমিনের হূৎপিণ্ডের দুটি ভাল্ভ অকেজো হয়ে গেছে। শিগগিরই কৃত্রিম ভাল্ভ সংযোজনের পরামর্শ দেন চিকিৎসক। এ জন্য পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু নাজমিনের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই নাজমিনের দুই শিশুসন্তানের মুখের দিকে তাকিয়ে তাঁকে সহায়তার হাত বাড়াতে সমাজের হূদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: কে এম নূর উদ্দিন, সঞ্চয়ী হিসাব নম্বর: ০১২৩৪০৫৪৭৫৫, ব্যাংক এশিয়া, এমসিবি বনানী শাখা, বনানী, ঢাকা-১২১৩। বিজ্ঞপ্তি।