নাজমুল হুদা বহিষ্কার আদেশ প্রত্যাহারের আবেদন করেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা তাঁর বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে আবেদন করেছেন। গতকাল শুক্রবার রাতে ফ্যাক্সবার্তার মাধ্যমে তিনি এ আবেদন পাঠান বলে বিএনপির কার্যালয়ের এক কর্মকর্তা জানান।জানা যায়, আবেদনে নাজমুল হুদা উল্লেখ করেন, এমন বড় কোনো অপরাধ তিনি করেননি, যে কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করতে হবে। তিনি আরও বলেন, তাঁর জন্ম বিএনপিতে এবং বিএনপিতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে চান।