নাজমুল হুদার নতুন তত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার দ্বিদলীয় শাসনব্যবস্থা চালুর তত্ত্ব হাজির করলেন বিএনপির নেতা নাজমুল হুদা। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নাজমুল হুদা ‘দ্বিদলীয় শাসনব্যবস্থার’ প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবে বলা হয়, পাঁচ বছর বিএনপি, পাঁচ বছর আওয়ামী লীগ—এভাবে পর্যায়ক্রমে ২০ বছর প্রধান দুই দল দেশ পরিচালনা করবে। এ রকম নানা বক্তৃতার কারণে বিভিন্ন সময়ে আলোচিত সাবেক এই মন্ত্রী মনে করেন, দ্বিদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দ্বিদলীয় হানাহানি ও দুর্নীতি বন্ধ এবং দেশে শান্তি আসবে।