নাজমুলের চিকিৎসায় সহায়তা প্রয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের উখাপাড়ার নাজমুল হকের (২৪) শরীরে টিউমার বাসা বেঁধেছে, যা এখন ক্যানসারের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি ইতিমধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর রিকশাচালক বাবা ও পরিবারের অন্য সদস্যরা প্রয়োজনীয় চিকিৎসা খরচ মেটাতে পারছেন না। তাই জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বার ১০৯৭৯, নীলফামারী শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিকাশ নম্বর-০১৭৫০৭৩৫১৭৪। বিজ্ঞপ্তি।