নাজমুলের দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ইস্টার্ন কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র নাজমুল ইসলামের দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে ধানমন্ডির বাংলাদেশ মেডি-কেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে অন্তত ১০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু নাজমুলের স্কুলশিক্ষক বাবা মোয়াজ্জেম হোসেনের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই একমাত্র সন্তানকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে অর্থ-সহায়তা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মোয়াজ্জেম হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর ১১৪০, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., পটুয়াখালী শাখা। বিজ্ঞপ্তি।