নাজিম উদ্দিনকে হাসপাতালে দেখতে গেলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সাংসদ ও দলের কেন্দ্রীয় কমিটির নেতা নাজিম উদ্দিন আলমকে দেখতে গিয়েছিলেন। সম্প্রতি ভোলায় এক সংঘর্ষে আহত হন তিনি।হাসপাতালে বেগম জিয়া নাজিম উদ্দিনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তাঁর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মইন খান, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। বাসস।