নাজিম চেয়ারম্যান আরও তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার কাউন্সিলর আহম্মদ হোসেন হত্যার মামলায় কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দীনকে আবার তিন দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। চার দিনের রিমান্ড শেষে নাজিম চেয়ারম্যানকে গতকাল আদালতে হাজির করে আরও সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহম্মদ হোসেনকে গত ৯ ফেব্রুয়ারি আলুবাজারে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিম চেয়ারম্যানকে ২৯ মার্চ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে নাজিমের দেওয়া তথ্যের ভিত্তিতে এ হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে তদন্ত কর্মকর্তা।