নাজিমউদ্দিন রোডের কারাগারে যা হবে
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার সরে গেলে ১৭ একর জমি খালি হবে। এই খালি জমিতে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে ইতিহাসবিদ ও নগর পরিকল্পনাবিদও আছেন।
পরিকল্পনা অনুযায়ী, ১১ একর জমিতে কারা কল্যাণ ভবন, কমিউনিটি সেন্টার, সুইমিংপুল, ব্যায়ামাগার, বহুতল পার্কিং, আধুনিক শপিং কমপ্লেক্স করা হবে। এ ছাড়া সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতার পৃথক দুটি স্মৃতি জাদুঘর হবে। বাকি ছয় একর জমিতে কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট হবে। কারাগারের সঙ্গে থাকা প্রাথমিক বিদ্যালয়ের ভবনের পাশে মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে।
ঊর্ধ্বতন কারা কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর সরাসরি তদারকি থাকায় খালি হওয়া এই জমি কেউ জবরদখল করতে সাহস পাবেন না। কারাগার স্থানান্তর হওয়ার পর খালি জমির পরিকল্পনা বাস্তবায়নে হাত দেওয়া হবে।
আরও পড়ুন: