প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার নেত্রকোনায় নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও কলমাকান্দা উপজেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় নাজিরপুরে শহিদ স্মৃতিস্তম্ভে এবং দুপুর ১২টার দিকে লেঙ্গুরায় সাত শহীদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে লেঙ্গুরা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব বরেন জেলা কমান্ডার নূরুল আমিন। সভা পরিচালনা করেন উপজেলা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন। ১৯৭১ সালের ২৬ জুলাই কলমাকান্দা উপজেলার নাজিরপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর সম্মুখযুদ্ধ হয়। এতে সাতজন শহীদ হন। তাঁদের স্মরণেই দিবসটি পালন করা হচ্ছে।