নাজিরপুরে ডাকাতি বাধা দেওয়ায় ১০ জন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি বন্দর বাজারে গত শুক্রবার গভীর রাতে বেশ কয়েকটি দোকান ও একটি বসতবাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা গুলি করে ও বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন। ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে ১০ ব্যক্তি গুলিবিদ্ধ হন।শ্রীরামকাঠি বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আ. হান্নান জানান, শুক্রবার রাত দুইটার দিকে ৫০/৬০ জনের একদল ডাকাত বন্দর বাজারে হানা দিয়ে প্রথমে গুলি ছুড়ে ও বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করে। এরপর তারা বন্দরের শাওন জুয়েলার্স, সমাদ্দার জুয়েলার্স, মা-মণি জুয়েলার্স, হালদার জুয়েলার্স, অনুপ জুয়েলার্স, পিংকি জুয়েলার্স, এস.কে জুয়েলার্স, মা কালী জুয়েলার্স, সিথি খেলাঘর, সমীর সাহার সুতার দোকান ও বন্দরে থাকা নির্মল কর্মকারের বাসায় ডাকাতি করে। এ সময় ওই দোকানগুলো ও বাড়ি থেকে তারা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। আ. হান্নান জানান, ডাকাতদের বোমাবাজিতে বাজারের পার্শ্ববর্তী লোকজন তাদের প্রতিহত করার চেষ্টা করে। এ সময় স্থানীয় সমীর শীল, বাদশা সেখ, আরিফ, সুমন ঢালী, গৌরাঙ্গ, রাহুল ঢালীসহ ১০ জন গুলিবিদ্ধ হন। আ. হান্নান আরও জানান, ডাকাতেরা লুটপাট করার সময় নিজেদের সর্বহারা পার্টির লোক বলে পরিচয় দেয়।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রাম থেকে আ. হক ও স্বরূপকাঠি উপজেলার দৈহারি এলাকা থেকে আলামীন নামের দুজনকে আটক করা হয়েছে।