নাজিরপুরে নির্বাচনী সহিংসতায় ১৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠিতে গত শুক্রবার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দুই চেয়ারম্যান পদপ্রার্থী মোতাহের আলী মোল্লা ও আ. মালেক ব্যাপারির সমর্থকদের মধ্যে সংর্ঘষে ১৫ জন আহত হয়েছেন। পুলিশ সবুজ ও মাসুম নামে দুজনকে আটক করেছে। মোতাহের আলী মোল্লা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শ্রীরামকাঠি ইউপির বর্তমান চেয়ারম্যান। আ. মালেক ব্যাপারি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও শ্রীরামকাঠি ইউপির সাবেক চেয়ারম্যান।মোতাহের আলী মোল্লা অভিযোগ করেন, শুক্রবার ইউনিয়নের মধুরাবাদ এলাকায় তাঁর একটি বৈঠকে মালেক ব্যাপারির সমর্থকেরা হামলা চালান। এতে তাঁর ১০ সমর্থক আহন হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য নিয়ে গেলে সেখানে মালেক ব্যাপারির সমর্থকেরা তাঁদের হুমকি দেন। সেখান থেকে তাঁদের ফিরিয়ে এনে অন্যত্র চিকিৎসা দেওয়া হচ্ছে।মালেক ব্যাপারি পাল্টা অভিযোগ করেন, তাঁর কর্মী মানিক মৃধার নেতৃত্বে কয়েকজন মধুরাবাদ এলাকায় প্রচারণা চালাতে গেলে মোতাহার আলী মোল্লার সমর্থকেরা হামলা চালান। এতে টিটু খান, আ. রহমান, আবু বকরসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় তাঁর সমর্থক মানিক মৃধা মোতাহের আলী মোল্লাসহ ৩৫ জনকে আসামি করে মামলা করেছেন।