নাজিরপুরে বাবার হাতে ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাবার হাতে ছেলে খুন হয়েছেন। দেউলবাড়ি-দোবড়া ইউনিয়নের বিলডুমুরিয়া গ্রামে গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. মাসুম মিয়া (২৭)। তাঁর বাবার নাম আতাহার আলী।নিহতের স্ত্রী নূপুর আক্তারের বরাত দিয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বুধবার রাতে নিজেদের নির্মাণাধীন একটি ঘরে স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন। রাত একটার দিকে মাসুমের চিত্কারে জেগে নূপুর দেখতে পান আতাহার আলী ওই ঘরে ঢুকে মাসুমকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে। এতে মাসুম ঘটনাস্থলেই মারা যান। খুনের পর আতাহার আলী বাড়িতেই অবস্থান করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।