নাজিরপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্থানীয় কলারদোয়ানিয়া বাজারসংলগ্ন বেলুয়া নদী থেকে গতকাল বুধবার সকালে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম বাবুল বাহাদুর (৪৬)। তিনি উপজেলার কলারদোয়ানিয়ার কুলুইতলী গ্রামের মৃত আবদুল আজিজুল হকের ছেলে।নিহত ব্যবসায়ীর বড় ভাই মুক্তিযোদ্ধা চান্দু বাহাদুর জানান, ৭ জানুয়ারি দুপুরে বাবুল বাহাদুর গাছ কিনতে উপজেলার দীর্ঘা ইউনিয়নের নারিকেলবাড়ি গ্রামের অমূল্য মণ্ডলের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। তিনি নিখোঁজ হওয়ার পর নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক হাওলাদার জানান, বাবুল বাহাদুরের লাশ পুলিশ মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে। লাশের মাথায়, পিঠে ও মুখে কোপের দাগ পাওয়া গেছে।