নাজিরপুরে ভাগনের হাতে মামা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ভাগনের হাতে মামা খুন হয়েছেন। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হেমলাল চন্দ্র শীল (৬৫)।
এ ঘটনায় এলাকাবাসী ভাগনে নিবাস চন্দ্র শীলকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে। হেমলালের প্রতিবেশী সাধন কুমার শীল জানান, হেমলাল চন্দ্র শীল দুপুরে ভাত খেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বিকেল পৌনে চারটার দিকে নিবাস শীল হেমলালের ঘরে ঢুকে তাঁকে ক্ষুর দিয়ে খুঁচিয়ে হত্যা করেন।