নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে আজ বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মো. বারেক শেখ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বারেক শেখ উপজেলার পাতিলাখালী গ্রামের মৃত আবদুল মজিদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মসজিদে থেকে বাড়িতে ফিরছিলেন বারেক শেখ। পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নাজিরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দিলে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তানভীর হাসান বলেন, হাসপাতালে আনার কিছুক্ষণ পর বারেক শেখ মারা যান।