নাজিরহাট কলেজ জাতীয়করণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট কলেজকে রাজনৈতিক অবহেলার কারণে জাতীয়করণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে নাজিরহাট কলেজের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে নাজিরহাট কলেজকে জাতীয়করণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাসুদ রানা। বক্তব্য দেন সাবেক সাংসদ মাজহারুল হক শাহ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কলেজটি জাতীয়করণ করা না হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।