নাটক ও গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদক, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক নাটক ও গান পরিবেশন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় কাউখালী শহরের উত্তর বাজার বালুর মাঠে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে কাউখালী গণনাট্য দলের সদস্যরা অংশ নেন। এর আগে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠক ফারজানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন সমাজসেবক আবদুল লতিফ, ইউনিয়ন পরিষদ সদস্য নেপাল চন্দ্র প্রমুখ।