নাটক প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে যৌন হয়রানি ও বাল্যবিবাহ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ মাঠে পটগান ও নাটক প্রদর্শন করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান রূপান্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন ও রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস। কলেজ অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রিজিয়া পারভীন। অনুষ্ঠানের শেষ পর্বে কুইজ ও পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, কিশোর-কিশোরীরা চলাচলের পথে, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ এমনকি পরিবারেও যৌন হয়রানির শিকার হয়ে থাকে। এর প্রভাবে অনেক কিশোরী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়ে ও বাল্যবিবাহের শিকার হয়। নারীর এই অবস্থাকে বড় প্রতিবন্ধক হিসেবে গণ্য করতে হবে এবং প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাগেরহাট প্রতিনিধি|