নাটক মঞ্চস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত সোমবার রাতে মঞ্চস্থ হয়েছে নাটক নূরলদীনের সারাজীবন। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই নাটক মঞ্চস্থ হয়। নাটক শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি জহুরুল কাইয়ুম। পরে নাটকে অভিনয় করা ভারতীয় নাট্য সংগঠন কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের দলনেতা তাপস সেনের হাতে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম। আলোচনায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, পদক্ষেপ নাট্য সংগঠনের সদস্য নজরুল ইসলাম, মাসিক সংগীতের আসর মোহনার পরিচালক মশিউর রহমান প্রমুখ।