নাটক মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে স্বদেশ নাট্যাঙ্গনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাপিত ব্রাহ্মণ নাটক মঞ্চস্থ হয়েছে। ‘জাগো হে মানব, শিল্পের ছোঁয়ায়’ প্রতিপাদ্য সামনে রেখে গত বুধবার রাতে সংগঠনের সপ্তম প্রযোজনায় ওই নাটক পরিবেশন করা হয়। পল্লিকবি জসীমউদ্দীনের গল্প অবলম্বনে অনুপ কুমার ঘোষের নির্দেশনায় এর নাট্যরূপ দিয়েছেন আনিসুর রহমান।