নাটক মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে কলকাতার নাট্যদল ‘প্রেক্ষাপট’-এর পরিবেশনায় দুই দিনব্যাপী নাট্যানুষ্ঠানে দুটি নাটক মঞ্চস্থ হয়েছে। পার্বতীপুরের সাংস্কৃতিক সংগঠন প্রগতি সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রগতি সংঘের নিজস্ব মঞ্চে গৌতম রায় রচিত ও অভিজিৎ গাঙ্গুলী নিদের্শিত নাটক মধুরেন মঞ্চায়িত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও তরফদার মাহমুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, পার্বতীপুর পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, পার্বতীপুর মডেল থানার ওসি) মাহমুদুল আলম, প্রগতি সংঘের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।