প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতনের এক যুগ পূর্তি উপলক্ষে নাট্য নিকেতন নাট্য উৎসব ২০১৬ উদ্বোধন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় শহরের ভাসানী মিলনায়তনে মঙ্গল প্রদীপ জ্বেলে আট দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহমেদ, সদর উপজেলার ইউএনও ব্রেনজন চাম্বুগং, বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মমিন বাবু প্রমুখ। সংগঠনের প্রতিষ্ঠাতা দিলীপ গৌরের সভাপতিত্বে বক্তব্য দেন হেলাল আহমেদ, মাহবুব এ খোদা টুটুল, হীরক গুণ, শাওন পাল, রিংকু কুণ্ডু প্রমুখ। বক্তব্য শেষে নাট্যাধারা সিরাজগঞ্জ নাটক মঞ্চায়ন করে।
সিরাজগঞ্জ প্রতিনিধি