নাটক মঞ্চায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং নাট্যকলা ও চলচ্চিত্র-বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় সিলেট জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ হয়েছে আমারে বাঁচাও নাটক।
গত শনিবার সন্ধ্যা সাতটায় নগরের পূর্ব শাহি ঈদগাহ এলাকার একাডেমি মিলনায়তনে সিলেটের চাঞ্চল্যকর শিশু রাজন হত্যাকাণ্ডের ওপর নির্মিত এই মঞ্চনাটক পরিবেশন করা হয়। ম. শমসের হোসেইনের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত। নাটক মঞ্চায়নের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব ভবতোষ রায়বর্মণ, খোয়াজ রহিম, মিশফাক আহমদ, রজতকান্তি গুপ্ত প্রমুখ।