নাটক-সিনেমায় ধূমপানের দৃশ্য প্রচার বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক-সিনেমায় ধূমপানের দৃশ্য প্রচার বন্ধের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় তামাকমুক্ত দিবস পালনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
নাটক-সিনেমায় ধূমপানের দৃশ্য প্রচার বন্ধের দাবিতে যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে প্রত্যাশা মাদকবিরোধী সংগঠন, বাংলাদেশ তামাকবিরোধী জোট ও মানবিক।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ।
মানববন্ধন কর্মসূচিতে মানবিক, আধূনিক, একলাব, গ্রিন মাইন্ড সোসাইটি, ডব্লিউ বি বি ট্রাস্ট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।