নাটক 'দণ্ড' মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে অনুশীলন নাট্যদলের ৫৭তম প্রযোজনার নাটক দণ্ড। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হয়। নাট্যকার মলয় ভৌমিকের নির্দেশনায় এতে ক্ষমতার চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক বলেন, বাংলাদেশসহ বিশ্বের সমসাময়িক রাজনীতির অসংগতি ও দেউলিয়াত্বের চিত্র হাস্যরসের মাধ্যমে এ নাটকে উপস্থাপন করা হয়েছে।